যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে সংশ্লিষ্ট চালকের লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
মন্ত্রী জানান, আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সরকার বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে সড়কপথে দুর্ঘটনা মোকাবিলায় স্বাস্থ্যসেবা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ট্রমা সেন্টারগুলো কার্যকর করতে হবে। সিভিল সার্জনের নেতৃত্বে এসব কেন্দ্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হবে। পাশাপাশি নিকটবর্তী উপজেলা, জেলা ও অন্যান্য হাসপাতালগুলো ঈদের অন্তত সাত দিন আগে থেকেই প্রস্তুত রাখা হবে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়