1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের নির্বাচন ফলাফল বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না: শামা ওবায়েদ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ-এ রাজনৈতিক পরিবর্তন হলেও বাংলাদেশভারত-এর সম্পর্ক স্বাভাবিক থাকবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সবসময় নিজেদের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় ‘পুশইন’ ইস্যু এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গঙ্গা চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলেও উল্লেখ করেন।

এছাড়া, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!