1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির নিজস্ব সিদ্ধান্ত: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির বিষয়টি প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপের সুযোগ নেই।

সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছরে নামিয়ে আনার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি এ উদ্যোগের পক্ষে নন। তবে এ ধরনের কোনো প্রস্তাব এলে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

এছাড়া, মানবাধিকার কমিশন আইন ও গুমবিরোধী আইন নিয়ে আগামী ১৭ মে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!