1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শেখ রাকিব, রিপোর্টার, চুয়াডাঙ্গা
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

“সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাবনা—রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর তওহীদ” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) জেলা হেযবুত তওহীদের আয়োজনে চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

সম্মেলনের শুরুতেই এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বর্তমান মুসলিম বিশ্বের সংকট ও দুর্দশার জন্য অনৈক্যকে দায়ী করেন। তিনি বলেন, অনৈক্যের কারণেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো একের পর এক মুসলিম রাষ্ট্রে প্রভাব বিস্তার ও ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হচ্ছে। তার মতে, কোরআনের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান রয়েছে, তা বাস্তবায়নে ব্যর্থতার ফলেই আজকের এই সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। তওহীদের ভিত্তিতে পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, দেশে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের কোনো উন্নতি হচ্ছে না, বরং অনিশ্চয়তা ও আতঙ্ক বেড়েই চলেছে। এ অবস্থার জন্য তিনি প্রচলিত ঔপনিবেশিক শাসনব্যবস্থাকে দায়ী করে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান। তার মতে, প্রকৃত ইসলাম ও বিকৃত ইসলামের পার্থক্য অনুধাবন করতে পারলেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব।

জেহাদ প্রসঙ্গে তিনি বলেন, জেহাদ মানে সন্ত্রাস নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অরাজকতা দূর করতে সংগঠনের কর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ইসলামের প্রকৃত শিক্ষা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। এছাড়া খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুজ্জামান মিলন।

হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!