1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে পৌঁছে এমপিদের সংসদে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমানের অচিনপুর ফ্রিজ ছাড়াই আম সতেজ রাখার সহজ ও কার্যকর ঘরোয়া উপায় শাপলা চত্বর ঘটনায় মানবতাবিরোধী মামলায় রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ গাইবান্ধায় কিশোর হত্যার অভিযোগে উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর বরিশালে অবৈধ দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৯,৫০০ টাকা ফ্লাইওভারে ছুরিকাঘাতে যুবক নিহত, ছিনতাইয়ের অভিযোগ শ্রীমঙ্গলে উৎসবের আমেজ, ফ্যামিলি কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ জয়, ঢালিউডসহ শোবিজ অঙ্গনে উচ্ছ্বাস এআই যুগে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন: চীনে বাতিল হচ্ছে হাজারো মানবিক ডিগ্রি

একটা পাহাড় কিনতে চাই

মোস্তাফিজুর রহমান রোমেল
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

আমি একটা পাহাড় কিনতে চাই
নিলামে উঠেছে সকালের আলো,
পিঠে চড়িয়ে মেঘের বোঝা
দাম দেব তার নদীর জল ছোঁয়া।

বাড়বে দাম—পাখির ডানা,
বনে বনে কুয়াশার ধান,
এক চিলতে ঝরনার গান
আর ছায়ার নিচে ঘাসের খানা।

কিস্তি মেটাবো শৈশব দিয়ে,
যত বৃষ্টি-ভেজা দুপুর ছিল,
হারানো স্বপ্ন, ভাঙা থলি,
মুখর রোদের সোনালি ধূলি।

পাহাড় বলবে—তোমার কেন?
আমি চিরকাল অচেনা পাথর,
তোমার নামের ঠিকানা নেই,
তোমার ভালোবাসা বাতাসের মতো চোর।

তাই বলে কি হাত গুটাই?
চাঁদ জামিন দেবে রাতে,
তারা সই করবে নিঃশব্দে,
ঢালু গায়ে মাটির হাতে।

এক টুকরো নীল কিনব না
কখনও সেটা বিকায় না,
আমি কিনব সবুজের ঠিকানা,
পায়ের তলায় স্বপ্নের মানচিত্র খানা।

ঘরে ফিরলে পাহাড় থাকবে না,
থাকবে কেবল তার নিঃশ্বাস,
আমায় নিতে রাজি নাকো সে,
তবু আমি দেব সবটুকু উচ্ছ্বাস।

সুতরাং আমি পাহাড় কিনে ফেললাম,
মুল্য দিয়েছি নিজের অস্তিত্ব,
দরপত্রে জিতেছে উদাস বাতাস,
পাহাড় এখন আমার মতো নিত্য অসীম দুর্বিষহ—
আর মৃত্যুহীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page