1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

রাজবাড়ীতে শিশু কন্যাকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীতে শিশু কন্যাকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুমন মণ্ডল ওই গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সুমন তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে বাজার করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শিশুটি কোল থেকে ছিটকে পড়ে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুমন মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বজ্রপাতে নিহত হলেও কোল থেকে ছিটকে পড়া শিশুকন্যা সাফিয়া প্রাণে বেঁচে যায়। তবে তার নাক ও কান দিয়ে সামান্য রক্তপাত হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারে শোক নেমে এলেও শিশুটির বেঁচে যাওয়াকে অনেকে অলৌকিক বলে মনে করছেন।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে সুমন মণ্ডলের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!