1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডিজিটাল পরিচয় কতটা নিরাপদ, বাড়ছে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, দিল্লিতে ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ আফগানিস্তানের বিপক্ষে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ, বড় ইনিংসের আক্ষেপ আজ শুভ মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি রূপগঞ্জে দুর্গাপূজা ঘিরে ব্যস্ততা, ৫৬ মণ্ডপে চলছে প্রস্তুতি ছয় দশক ধরে বিনা মূল্যে শিশুদের পাঠদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ‘রমণী স্যার’ নেত্রকোনায় স্কুল রক্ষার বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির মিরপুরে চাঁদা না দেওয়ায় মারধর, উল্টো চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের অভিযোগ

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী পানামা সিটিসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। ভূমিকম্পের পর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশ কয়েকটি দেশে সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তী সময়ে এসব সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। খবর এএফপির।

শুক্রবার (৯ অক্টোবর) গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণাঞ্চলের হেরেরা প্রদেশে পিতালোজা আররিবা এলাকার কাছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ দশমিক ৬ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৮ দশমিক ০ বলে জানানো হলেও পরবর্তী বিশ্লেষণে তা ৭ দশমিক ৭ নির্ধারণ করা হয়।

ভূমিকম্পের কম্পন রাজধানী পানামা সিটিতেও অনুভূত হয়। সেখানে ভবন কেঁপে উঠলে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। উৎপত্তিস্থল থেকে রাজধানীর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটারের বেশি।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা পানামাসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কয়েকটি অঞ্চলে সম্ভাব্য বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করে। পানামা ছাড়াও কলম্বিয়া, ইকুয়েডর, নিকারাগুয়া, গুয়াতেমালা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামির ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়।

প্রাথমিক সতর্কতায় বলা হয়েছিল, ভূমিকম্পের পর কয়েক ঘণ্টার মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে। এ কারণে উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়।

ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর একাধিক পরাঘাতও অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক অব্যাহত থাকে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর পরাঘাতের ঝুঁকি থাকায় ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকা জরুরি।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামির সতর্কতা প্রত্যাহার করে। তবে ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page