1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষঃ
নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত টেস্টে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিকম্যান হাসান মাহমুদ আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাল্যবিয়ে বন্ধ ও অধিকার সুরক্ষার আহ্বান দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মেট্রোর ৪৫ স্টেশন বন্ধের দাবি ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গুলিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ, বেঁচে গেলেন ৭ বাংলাদেশিসহ ২৬ নাবিক

দিল্লিতে বিক্ষোভের আগে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে পুলিশ। শনিবার দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যুব আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচির আগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে দলটি।

টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিজিৎ দীপকের সঙ্গে পুলিশ কর্মকর্তারা দেখা করেন। এ সময় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা জানিয়ে তাকে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরে অভিজিৎ দীপককে আটক করা হয়।

আন্দোলনটির এক বিবৃতিতে আরও বলা হয়েছে, সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও তাঁদের ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়েছে।

দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই যুব আন্দোলন বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে কর্তৃপক্ষ ওই কর্মসূচি নিষিদ্ধ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে এরই মধ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতেই তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page