1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাকরির প্রলোভনে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ৩০ বাংলাদেশির ২০ জন নিহতের অভিযোগ দুর্গাপূজায় রাজধানীর ২৫৭ মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিম ১৬০ টাকায় টমেটো ২০০ শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদের ৫ দিন বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প হয়। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রও এর মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে। তবে সংস্থাটির হিসাবে, উৎপত্তিস্থল ছিল ১৩০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কামচাটকা অঞ্চলের কয়েকটি শহর থেকে বিভিন্ন দূরত্বে ছিল। এর মধ্যে ওজেরনোভস্কি শহর থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভিলিউচিনস্ক থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল উৎপত্তিস্থল।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ১৪ হাজার মানুষ মাঝারি মাত্রার এবং আরও প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষ হালকা কম্পন অনুভব করেছেন।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে সুনামির কোনো আশঙ্কা পাওয়া যায়নি।

এদিকে, প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা বিবেচনায় সবুজ সতর্কতা জারি করেছে ইউএসজিএস। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে, এ ঘটনায় প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

ইউএসজিএস আরও জানিয়েছে, ওই অঞ্চলের অধিকাংশ মানুষ এমন ভবনে বসবাস করেন, যেগুলো ভূমিকম্পের কম্পন সহ্য করতে সক্ষম। তবে মাটির ইটের ব্লক ও সাধারণ ইট দিয়ে তৈরি কিছু ভবন তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকতে পারে।

সংস্থাটির ধারণা, ভূমিকম্পের ফলে কিছু এলাকায় মাটি তরল হয়ে যাওয়ার ঘটনা বা তরলীকরণ ঘটতে পারে। তবে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনবসতি কম। এ ছাড়া ভূমিধসের আশঙ্কাও কম বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page