1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষঃ
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা ইরান ফের হামলা চালালে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবমুখর পরিবেশ নিরাপত্তাঝুঁকিতে দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদ, মসজিদ ভাঙার অভিযোগ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুতিদের খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ

নাসিম, খুলনা রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

খুলনার লবণচরা এলাকায় খুশি (২৪) নামে এক তরুণীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে জিন্নাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খুশি ওই এলাকার খোকন শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম সুমন সরদার। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় খুশি তাঁর মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মিরাজ সেখানে এসে খুশির মাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করেন।

একপর্যায়ে পিস্তল বের করে খুশির মাথা ও শরীরে গুলি করেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পুলিশের অভিযান ও তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page