1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
৮৩৭ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম জাহাজ, দ্বীপজুড়ে উৎসবের আমেজ শূন্য পাসের হার, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ রাজারবাগ পুলিশ লাইন্সের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ছুটোছুটি ইউরোপের আকাশপথে বোমাতঙ্ক, ৩৪ ফ্লাইটে জরুরি অবতরণ ও রুট পরিবর্তন নভেম্বরে বঙ্গোপসাগরে ২–৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে একাধিক ডিসেম্বরে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরুর আশা এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, দলীয় রাজনীতি ও জোট নিয়ে তুললেন প্রশ্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়, ভুটানকে হারাল ১-০ গোলে পূর্বধলায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে টাকার কার্লসনের দাবি, বাড়ছে উদ্বেগ

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মুম্বাইয়ে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এ সময় তিনি ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, কখনো কুশল বিনিময়ও করেন। তবে এবার বাড়তি নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ কাচের আবরণের ভেতর থেকে ভক্তদের সঙ্গে দেখা দিয়েছেন এই অভিনেতা।

গত রোববার ‘জলসা’র বাইরে উঁচু একটি মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান অমিতাভ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতরে দাঁড়িয়েই বাইরে অপেক্ষমাণ ভক্তদের দিকে হাত নাড়ছেন তিনি। এ সময় তাঁর ছেলে অভিষেক বচ্চনকেও পাশে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুম্বাই পুলিশের সদস্যরাও।

ভারতীয় সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অমিতাভ বচ্চনের বাসভবন লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়। এরপর থেকেই তাঁর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওই ই-মেইলে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টের স্থান এবং অমিতাভের বাসভবন ‘জলসা’য় সম্ভাব্য বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে হামলা হতে পারে বলেও উল্লেখ করা হয়। ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল।

আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ অক্টোবর মুম্বাই পুলিশের কাছে হুমকিসংবলিত ই-মেইলটির তথ্য আসে। এরপর থেকে নিরাপত্তা সংস্থা ও মুম্বাই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page