1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা, নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেফতার, ফেরত ১১ হাজারের বেশি সকাল-সন্ধ্যার জিকির কখন পড়বেন? কোরআন-হাদিসে যা বলা হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে সাত মেজর জেনারেল বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টা ইসলামে যেসব ১৪ ধরনের নারীকে বিয়ে করা নিষিদ্ধ ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের হতাশা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। সর্বশেষ চার টেস্টে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার কারণে চ্যালেঞ্জটা কঠিনই হবে শান্তদের জন্য।

এদিকে এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। চলমান জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নজর কাড়া এই ক্রিকেটার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম সদস্য।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো শুরু করে বড় সংগ্রহ গড়াই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। একই সঙ্গে বোলিং ও ফিল্ডিংয়েও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে সিরিজে ইতিবাচক সূচনা করতে চাইবে টাইগাররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page