
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। যেসব প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বর্ধিত মেয়াদে সংশ্লিষ্ট এডহক কমিটির সভাপতি যথানিয়মে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন।
সরকারের এ সিদ্ধান্তের ফলে মেয়াদ শেষ হওয়া ও মেয়াদোত্তীর্ণের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এডহক কমিটির কার্যক্রম আরও ছয় মাস অব্যাহত থাকবে।