1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি ইরানের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি, মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন, চালক-হেলপারকে উদ্ধার করল পুলিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা

হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আইআরজিসির তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল।

বিবৃতিতে দাবি করা হয়, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তা ও নজরদারির মধ্যে থাকা অবস্থায় ট্যাংকার তিনটি নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে প্রহরা এসব দুর্ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এদিকে, হরমুজ প্রণালিতে অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে এবং সামুদ্রিক চলাচলের নিয়ম মেনে চলতে জাহাজের মালিক ও নাবিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের পতাকাবাহী, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে গত ১২ জুলাই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথের বাইরে অন্য কোনো রুট ব্যবহার কিংবা অনুমতি ছাড়া এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page