1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয় দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নেতানিয়াহুর বৈঠক আজ রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের বাসে আগুন, পুড়েছে ১০টি আসন ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ও কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় পারিবারিক আয়োজনে বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। তাঁর জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন, কাজ করেন নৌপরিবহন খাতে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কলকাতার কসবার নিজ বাসায় বিয়ের আয়োজন করা হয়। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও মিমির ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আংটি বদলের পাশাপাশি আইনি বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে টালিউডের ঘনিষ্ঠজনদের মধ্যে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিয়ের আয়োজনের কিছু ছবিতে বন্ধু ও জীবনসঙ্গী সিদ্ধার্থের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে মিমিকে। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

কলকাতায় প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে পাহাড়ি শহর কালিম্পংয়ে হবে মিমি ও সিদ্ধার্থের বিয়ের মূল আয়োজন। আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে তিন দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে পাহাড়ি পরিবেশে বিয়ের উৎসব করবেন তাঁরা। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। এতে টালিউডের বন্ধু, সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই টালিউডে গুঞ্জন চলছিল। তবে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর বিয়ের নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর আলোচনা আরও জোরালো হয়। এবার বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটল।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিমি চক্রবর্তী। পরে টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি একই বছর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘প্রলয়’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশের আলোচিত সিনেমা ‘তুফান’-এও দেখা গেছে তাঁকে।

অভিনয় ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন মিমি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালিম্পংয়ে তাঁদের বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page