
রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি থাকা ও রেফার্ড রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালকে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে হাসপাতালটি থেকে রেফার্ড হওয়া রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা পাওয়া হাসপাতালগুলো হলো—
এর আগে ১১ জুন স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। নবজাতকদের মৃত্যুর ঘটনায় দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় অক্সিজেন সরবরাহে ঘাটতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে এবং রোগীদের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিকল্প চিকিৎসা ব্যবস্থার নির্দেশনা জারি করেছে।