1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

বলিউড ও দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভোগার পর বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার মৃত্যুর খবরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা যশপাল শর্মাসহ সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে এই গুণী অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ‘গজনি’-তে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তার অভিনয়ের সাফল্যের কারণে ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’-র হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

গজনি ছাড়াও ‘লগান’, ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’, ‘স্ট্যালিন’ এবং ‘ভীরম’-সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। বি. আর. চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।

১৯৮৫ সালে ‘মেরি জং’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগৎ একজন বহুমুখী ও শক্তিশালী অভিনয়শিল্পীকে হারালো। তার দীর্ঘ অভিনয়জীবনের অসংখ্য স্মরণীয় চরিত্র দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page