1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চাইল বিএফআইইউ সিইসির সঙ্গে বাংলাদেশ জনতা পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল তৃতীয় দেশে অভিবাসী নির্বাসন আপাতত চালু রাখতে দিল সুপ্রিম কোর্ট দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে নজর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ-সংক্রান্ত অ্যাসেম্বলি বিল ২০১৭-এ (এবি ২০১৭) স্বাক্ষর করেছেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম।

অ্যাসেম্বলি মেম্বার ম্যাট হ্যানির উত্থাপিত এই আইনের আওতায় রাজ্য ও সরকারি স্কুলের যোগ্য কর্মীরা ঈদ পালনের জন্য বিদ্যমান ব্যক্তিগত ছুটির ক্রেডিট, বার্ষিক ছুটি, ক্ষতিপূরণমূলক ছুটি বা অন্যান্য অনুমোদিত ছুটি ব্যবহার করতে পারবেন।

আইনে ক্যালিফোর্নিয়ার কে-১২ স্কুল ও কমিউনিটি কলেজগুলো স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে ঈদের দিন প্রতিষ্ঠান বন্ধ রাখার সুযোগও রাখা হয়েছে। তবে এর মাধ্যমে রাজ্যের সব কর্মীর জন্য নতুন করে দুটি বাধ্যতামূলক বেতনসহ ছুটির দিন যুক্ত করা হয়নি।

আইনটির অনুমোদনকে স্বাগত জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা (সিএআইআর-সিএ)। সংগঠনটির প্রধান নির্বাহী হুসাম আয়লৌচ বলেন, নতুন আইনটি মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে বিদ্যমান কিছু বাধা কমাতে সহায়তা করবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ার অনেক মুসলিম শিক্ষার্থী ও কর্মীকে ধর্মীয় অনুষ্ঠান পালন এবং পড়াশোনা বা পেশাগত দায়িত্বের মধ্যে কঠিন ভারসাম্য বজায় রাখতে হয়েছে। তাঁর মতে, এবি ২০১৭ সেই ধরনের কাঠামোগত বাধা কমানোর পাশাপাশি রাজ্যের অন্তর্ভুক্তি, সমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এবি ২০১৭-এ গভর্নরের স্বাক্ষরকে স্বাগত জানিয়ে হুসাম আয়লৌচ গভর্নর গ্যাভিন নিউসাম, অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি, বিদায়ী সিনেটর আয়েশা ওয়াহাব এবং আইনটির সমর্থনে থাকা সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাসের রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। আর জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। বিশ্বের মুসলিমদের কাছে দুটি উৎসবই গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page