1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধমুখী সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এ কারণে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের প্রত্যুষে পুষ্পাঞ্জলি অর্পণে রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ অতিথিদের সাভার স্মৃতিসৌধে গমনাগমন নির্বিঘ্ন করতে নির্ধারিত সময়ের মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজি এবং অন্যান্য সকল শ্রেণির যানবাহনকে গাবতলী–আমিনবাজার ব্রিজ–সাভার রোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!