1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক নয়: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটি স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে ‘জাতীয় সংসদ নির্বাচন–২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক নয়। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, বিএনপি এখনো ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। নির্বাচনই এর একমাত্র বিকল্প উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, “পাকিস্তান আমল থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখবে বিএনপি। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততই মঙ্গল হবে।”

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!