1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথকে আরও দৃঢ় করবে, জনগণের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি সুসংহত করবে।

প্রধান উপদেষ্টা বিশ্বাস প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে।

রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বোপরি জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান—এই নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করার জন্য। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণই একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে পথ দেখাবে।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!