উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর তাদের কাছে থাকা তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
সাম্প্রতিক পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলমের অধীন থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে।
উপদেষ্টা আসিফ মাহমুদের দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয়ের মধ্যে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেওয়া হয়েছে অধ্যাপক আসিফ নজরুলকে,
আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় হস্তান্তর করা হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানের কাছে।
এ পুনর্বণ্টনের পর সংশ্লিষ্ট তিন উপদেষ্টা নতুন দায়িত্বে কাজ শুরু করবেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়