1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ রাখা রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে পুনরায় চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!