1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া মরদেহ উদ্ধার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সাভারে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে পুলিশ আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা, মরদেহ দুটি একটি নারী ও একটি ছেলে শিশুর হতে পারে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

উল্লেখ্য, একই কমিউনিটি সেন্টার থেকে গত বছর কয়েক ধাপে অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছিল। ২৯ আগস্টে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের, ১১ অক্টোবর অর্ধনগ্ন এক নারীর এবং ১৯ ডিসেম্বর আরও এক পুরুষের মরদেহ পাওয়া যায়। তবে এ পর্যন্ত কোনো মরদেহের পরিচয় নিশ্চিত হয়নি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!