1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কালিয়াকৈরে মাদক সেবনে দুজনের কারাদণ্ড

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার।

ম্যাজিস্ট্রেট তার কার্যালয়ে পরিচালিত আদালতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বলিয়াদী এলাকার সুবদুল মিয়ার ছেলে জালাল মিয়া (৪৫) এবং চাপাইর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মনির হোসেন (৪৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার নাওলা এলাকায় বসে তারা মাদক সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাদের মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আদালত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!