1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নওগাঁয় প্রিন্সিপালের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ, স্ত্রীর সংবাদ সম্মেলন

রাহুল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নওগাঁর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লিখিত বক্তব্যে ভুক্তভোগী শারমিন আক্তার তার স্বামী শহিদ প্রামাণিকের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে শারমিন জানান, প্রায় ১৭ বছর আগে তাদের বিবাহিত জীবন শুরু হয়। বর্তমানে তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের শুরুতে শহিদ আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। তখন শারমিন ও তার পরিবার বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দিয়ে তাকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেন।

পরবর্তীতে শহিদ প্রামাণিক নওগাঁয় ‘ন্যাশনাল মডেল স্কুল’ নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে সেটির প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগে শারমিন আরও দাবি করেন, মালিকানা তার নামে করে দেওয়ার আশ্বাস দিয়ে তার এবং পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়েছিলেন শহিদ। কিন্তু পরে কৌশলে প্রতিষ্ঠানটির মালিকানা নিজের নামে করে নেন।

এছাড়া, অভিযোগে বলা হয়—বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের কিছু অভিভাবকের সঙ্গে শহিদ একাধিক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে প্রতিবাদ জানালে শারমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শহিদ প্রামাণিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!