1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

অনলাইন জুয়া ও প্রতারণার সন্দেহে মালয়েশিয়ায় চার বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

অনলাইন গেমিং জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার বাংলাদেশিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

রোববার মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইলের এক প্রতিবেদনে কেদা রাজ্যের কুয়ালা মুডা জেলা পুলিশ প্রধান এসিপি হানইয়ান রামলানের বরাতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা জেলার তামান লাগেনদা এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অবস্থান করে গত জুন থেকে অনলাইন জুয়ায় সক্রিয় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।

প্রতিবেদনে বলা হয়, গত ২১ অক্টোবর রাতে কুয়ালা মুডা জেলা পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের একটি দল অভিযান চালিয়ে ২০ থেকে ৫৩ বছর বয়সী চার বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে শুক্রবার আরেকটি অভিযান চালিয়ে ৪০ ও ৫০ বছর বয়সী দুই মালয়েশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই মালয়েশীয় নাগরিক পরিত্যক্ত হোটেল ভবনটির মালিক এবং ভাড়া দেওয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।

এসিপি হানইয়ান রামলান জানান, চক্রটি মূলত মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের লক্ষ্য করে প্রতারণা চালাত বলে ধারণা করা হচ্ছে। এ বেআইনি কার্যক্রম পরিচালনার জন্য অভিযুক্তরা প্রতি মাসে প্রায় ২ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত করে পেতেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, চক্রটি অনলাইন গেমের ক্রেডিট রিচার্জ এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করত। গ্রাহকেরা খেলায় জেতার পর অর্থ তুলতে চাইলে তা পরিকল্পিতভাবে বিলম্বিত করা হতো। কখনো সিস্টেমে ‘স্ট্যাটাস পেন্ডিং উইথড্রয়াল’ দেখিয়ে টাকা আটকে রাখা হতো বলে অভিযোগ রয়েছে।

এসিপি রামলান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১৭টি গ্রাহক অ্যাকাউন্ট এ ধরনের সমস্যার মুখে পড়ত। এতে ভুক্তভোগীদের প্রতিদিন প্রায় ২ হাজার মালয়েশীয় রিঙ্গিত ক্ষতি হতো বলে ধারণা করা হচ্ছে।

অভিযান চালিয়ে পুলিশ ১৭টি মোবাইল ফোন, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, নগদ ২ হাজার ৪৪২ মালয়েশীয় রিঙ্গিতসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page