1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত গেজেটে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেটটি প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে তা কমিশনে উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়।

বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।

অন্যদিকে জামায়াত-সমর্থিত জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, নাজমুন নাহার, মাহফুজা হান্নান প্রমুখ।

এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় এবং বাতিল মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি হয় ২৭ ও ২৮ এপ্রিল।

২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় এবং শূন্য পদের সমসংখ্যক প্রার্থী থাকায় কমিশনের বিধান অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!