1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার জাসদ কার্যালয়ে ৩০০ জনের মতো জড়ো, থানায় নিয়ে যাচাই-বাছাই জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, প্রতিবাদে কক্ষ ছাড়লেন প্রতিনিধিরা খুঁটিতে বাঁধা বাবাকে চায়ে ভেজানো পাউরুটি খাওয়াল ৯ বছরের মেয়ে নবজাতকের মৃত্যু থেকে পাকিস্তানের স্বাস্থ্য ও জনসেবা নিয়ে যে প্রশ্ন উঠছে এলপিজির সরবরাহে চাপ, ৫৬৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ টানা বৃষ্টিতে ব্যাংককে বন্যা পরিস্থিতি, ঘরে থাকার আহ্বান ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কাজ করতে হবে: এ্যানি

জাসদ কার্যালয়ে ৩০০ জনের মতো জড়ো, থানায় নিয়ে যাচাই-বাছাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হওয়া প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে সেখানে ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে বলে জানান তিনি।

ডিসি বলেন, জড়ো হওয়া ব্যক্তিরা কী উদ্দেশ্যে সেখানে এসেছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন—এসব বিষয় যাচাই করা হচ্ছে। তাদের সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক হিসাবে সেখানে ২৮০ থেকে ৩০০ জনের মতো মানুষ জড়ো হয়েছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় আটকের সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page