1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টিভি ভবন ঘেরাও অশালীন মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং চুয়েটের ভিসি নিয়োগে রাজনৈতিক আনুগত্য, নাকি যোগ্যতা—প্রশ্ন আসিফ মাহমুদের বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান ভোটার তালিকা সংশোধন ইস্যুতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, প্রতারণা নিয়ে সতর্কতা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

সৌদিতে দক্ষ প্রবাসীদের ভিসা শেষের আগেই পরিবার নেওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে দেশটিতে বসবাসের সুযোগ আরও সহজ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই স্ত্রী বা স্বামী এবং ২৫ বছরের কম বয়সী সন্তানদের সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন যোগ্য প্রবাসীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়মের আওতায় অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই তাদের যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ করা।

গলফ নিউজ জানিয়েছে, বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই তার যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসা দেওয়া যেতে পারে। ফলে কর্মীদের ভিসা প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ তৈরি হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page