পবিত্র Eid al-Adha উপলক্ষে সারাদেশে আগামীকাল সোমবার (১১ মে) থেকে শুরু হচ্ছে Trading Corporation of Bangladesh–এর (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ৭২০টি ট্রাকের মাধ্যমে ১০ দিনব্যাপী এ কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
টিসিবি জানিয়েছে, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) সারাদেশে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকের মাধ্যমে ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হবে।
এ কর্মসূচির আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো সাধারণ ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন।
টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে।
এর মধ্যে Dhaka মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, Chattogram মহানগরী ও জেলায় ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
ভোক্তা প্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।
এছাড়া, ঈদুল আজহা উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়