1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. admiztuem@example.com : admiztuem :
  3. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  4. info@www.media71bd.com : TV :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

মিয়ানমারে ৫.০ মাত্রার ভূমিকম্প, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

মিয়ানমারে ৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে সীমান্তবর্তী বাংলাদেশেও, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার (১০ মে) দিবাগত গভীর রাতে বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পের পর চট্টগ্রামের কয়েকটি এলাকায় হালকা কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!