1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

হাম টিকা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে রিট, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬

হামের টিকা কর্মসূচি সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা জড়িত ছিলেন। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।

এ মামলায় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকেও বিবাদী করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এর আগে চলতি বছরের ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। পরে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হাইকোর্টে এই রিট আবেদন করেন বলে জানা গেছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!