1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

যুদ্ধবিরতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ বাড়াচ্ছে ইরান: আইআরজিসি দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান দ্রুতগতিতে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ পুনর্গঠন করছে বলে দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী

সংস্থাটির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, বর্তমানে এই মজুদ গড়ার গতি যুদ্ধপূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধবিরতির এই সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন এবং উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদের কাজ আগের তুলনায় অনেক দ্রুত এগোচ্ছে।

মুসাভির দাবি, শত্রুপক্ষ এমন সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারছে না। বরং তাদের দূরবর্তী অঞ্চল থেকে ধাপে ধাপে গোলাবারুদ সংগ্রহ করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই যুদ্ধপর্বে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারিয়েছে এবং লেবাননসহ বিভিন্ন অঞ্চলেও পিছিয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান যুদ্ধবিরতির সময়কে ইরান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতি জোরদারে পুরোপুরি কাজে লাগাচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!