1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নতুন সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দেশের নতুন মুদ্রা ব্যবস্থাপনায় নতুন সিরিজের ১০০০, ৫০০ এবং ১০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এসব নতুন নোট আনুষ্ঠানিকভাবে ইস্যু করা শুরু হয়। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য আঞ্চলিক অফিস থেকেও নতুন নোটগুলো সাধারণ মানুষের জন্য ছাড় দেওয়া হবে।

নতুন নোটে স্বাক্ষর রয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর। নতুন সিরিজের ডিজাইন করা হয়েছে “বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” থিমকে কেন্দ্র করে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) জানিয়েছে, প্রাথমিকভাবে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। এরপর ধাপে ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোটও বাজারে আনা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নোট বাজারে এলেও পুরোনো নোট ও কয়েন সম্পূর্ণ বৈধ থাকবে। সাধারণ লেনদেনে কোনো ধরনের সমস্যা হবে না।

নতুন নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, ডিজাইন ও গভর্নরের স্বাক্ষর পরিবর্তন ছাড়া নোটের রং, আকার এবং মূল নিরাপত্তা ফিচার আগের মতোই রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জাল নোট প্রতিরোধ এবং দেশের ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই এই নতুন সিরিজ চালুর অন্যতম উদ্দেশ্য।

ধাপে ধাপে পুরো সিরিজ বাজারে এলে দেশের ব্যাংকিং ও নগদ লেনদেন ব্যবস্থায় কোনো বড় পরিবর্তন না হলেও নতুন নোটগুলো ধীরে ধীরে প্রচলিত নোটের জায়গা নেবে বলে ধারণা করা হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!