1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু

জুনাইদ হোসেন, লক্ষ্মীপুর রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে সদর, কমলনগর ও রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেয়।

নিহত ইউনুস ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যায় ইউনুস। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে সদর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

পরে মাগরিবের পর রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। রামগতি ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

প্রায় আধা ঘণ্টার অভিযান শেষে খালের পানির নিচে বাঁশের ঝোপের ভেতর থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের অফিসার মো. রফিকুল ইসলাম শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page