1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ (সোমবার) থেকে ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করবেন।

ভোটারদের উদ্বুদ্ধ করতে এই ভোটের গাড়ি দেশের ৬৪টি জেলা এবং তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!