1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বিআরটিএসহ চার সংস্থায় নতুন প্রধান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-সহ চারটি গুরুত্বপূর্ণ সংস্থায় অতিরিক্ত সচিব পদমর্যাদার নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বুধবার (২৯ এপ্রিল) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলমকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!