1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনিম সিরাজের পাশে শিক্ষক নেটওয়ার্ক, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগাল রিয়াদে ফ্লাইট বন্ধ, বিমান বাংলাদেশের দুই ফ্লাইট স্থগিত পথে দুর্ঘটনার কবলে তানজিন তিশার গাড়ি রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল বিদ্যুৎ বিভাগের ৪১ প্রকল্পে বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ইরান যুদ্ধ শেষ হলেই হু হু করে কমবে তেলের দাম: ট্রাম্প সৌরবিদ্যুতে চলবে ফ্রিজ-এসি-টিভি, ‘সোলার ইকোসিস্টেম’ চালু করল ওয়ালটন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। অধিদফতরের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট এক হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে আটজনের মৃত্যু হয়েছে, তাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page