1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোরের গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে অভিযান

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলার সময় প্রাসাদে দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার সদস্যরা অবস্থান করছিলেন। তবে হামলায় তাঁদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এডেনের মাশিক প্রাসাদের আশপাশে অন্তত পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক বাসিন্দা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যান।

এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীটি দাবি করেছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।

হুথিদের দাবি অনুযায়ী, মাশিক প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র ও অস্ত্রের গুদাম ছিল তাদের হামলার লক্ষ্য।

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা, এপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page