1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্রের মজুদ বেড়েছে দেড় গুণ পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি, ঝুঁকি এড়াতে বন্ধ হচ্ছে বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা, পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাড়ার নির্দেশ রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় গুরুতর আহত হেলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিন অভিযোগ ১ নভেম্বর থেকে পিঠা-পুড়ি, পেঁয়াজু ও ফলের রসের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম ও সাধারণ সম্পাদক আলো বিসর্জনের বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায়

সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা, পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হলে সাজেক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়।

তবে নতুন করে অনিবার্য কারণ দেখিয়ে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করল প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page