1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি, ব্যবহার হবে সেমিফাইনাল ও ফাইনালে নোটিশের জবাব না দেওয়ায় পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত, এএসপিকে বাধ্যতামূলক অবসর তুরস্কে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর ইসির বৈঠক ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হামজা চৌধুরীর দল।

বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর নেতৃত্বে মাঠে নেমে শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে দলটি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। বক্সে থাকা সামিত সোম প্রথম দফায় শট নিলে তা শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান তিনি। এতে উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারির দর্শকরা।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে দুর্দান্ত ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে পরাস্ত করেন তিনি। এরপর নেওয়া জোরালো শট শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে জালে জড়িয়ে যায়। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ৫২তম মিনিটে ফারহান দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষ দিকে ৮৭তম মিনিটে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে পেছনে ফেলে তাঁর নিখুঁত ফিনিশিংয়ে নিশ্চিত হয় বাংলাদেশের বড় জয়।

এই জয়ের ফলে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। একই দিন দুপুরে অনুষ্ঠিত হবে অন্য সেমিফাইনাল, যেখানে ভারতের প্রতিপক্ষ ভুটান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page