1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দীর্ঘ বিরতির পর দেশটিতে আবারও হামলা জোরদার করেছে তেহরান। রোববার (১৫ নভেম্বর) চালানো এ হামলা ছিল তিন দিনের মধ্যে বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের দ্বিতীয় হামলার চেষ্টা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার স্থাপনাকে লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়।

তবে বাহরাইনের সামরিক বাহিনীর দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে। ফলে হামলার চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তারা।

এর আগে গত শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোর ওপর এটিই ছিল ইরানের প্রথম হামলা।

এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা উচিত। দেশটি আরও হুঁশিয়ারি দিয়েছে, অনুমতি ছাড়া প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। অন্যদিকে, উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল রপ্তানি সচল রাখতে ওই প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোর নিরাপত্তা দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

রোববার বাহরাইনের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page