1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মোঃ আব্দুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রী দুই মেয়েকে নিয়ে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নাতনিকে দ্রুত উদ্ধার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দাদা মো. হোসেন।

১৫ নভেম্বর ২০২৬ তারিখে করা লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন, তাঁর প্রবাসী ছেলে জয়নাল আবেদীন সুফলের স্ত্রী দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় নগদ প্রায় ১২ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ ছাড়া সন্তানদের পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটায় তাদের পড়াশোনাও ব্যাহত হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, এক যুবকের সঙ্গে পুত্রবধূর পরকীয়ার সম্পর্ক রয়েছে এবং ওই যুবক তাঁর ছেলেকে ফোনে হুমকি দিয়ে সন্তানদের ফেরত না দেওয়ার কথা জানিয়েছেন। এমনকি সন্তানদের বিনিময়ে টাকা দাবির অভিযোগও করেন তিনি।

দুই নাতনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ, শিশুদের উদ্ধার এবং তাঁর জিম্মায় দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে নোয়াখালীর সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page