1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিশ্বনেতাদের আগমন উপলক্ষে চীনের প্রযুক্তিনগরী শেনজেনে নজিরবিহীন নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্রায় ২০ জন বিশ্বনেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তাঁদের স্বাগত জানাতে শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলন উপলক্ষে শহরে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পণ্য সরবরাহকারী ড্রোনের চলাচল। পাশাপাশি বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ১৫ লাখের বেশি গাড়ির মালিক গাড়ি সড়কে না নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিনিময়ে তাঁদের বিশেষ স্টিকার ও যাতায়াত কার্ড দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার থেকে শহরের বেশির ভাগ এলাকায় দিনের বেলায় বাইরের নম্বরপ্লেটযুক্ত গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। কিছু এলাকায় বৈদ্যুতিক সাইকেল চালকদের সাইকেল থেকে নেমে হেঁটে চলার নির্দেশ দেওয়া হয়েছে। হর্ন বাজানোর নিষেধাজ্ঞা কার্যকর করতে বসানো হয়েছে বিশেষ ক্যামেরা। নিয়ম ভাঙলে অন্তত ৩০০ ইউয়ান জরিমানা করা হচ্ছে।

সম্মেলনস্থলের আশপাশে চলছে সড়ক সংস্কার, নতুন ফুলের বাগান তৈরি ও পরিচ্ছন্নতা কার্যক্রম। তবে এসব প্রস্তুতির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক বন্ধ, যানবাহন নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়ে চার দিনের ছুটির কারণে বিপাকে পড়েছেন অভিভাবকেরা।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিতে বলা হয়েছে। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মেইতুয়ানও ১০ দিনের জন্য ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া বন্ধ রেখেছে।

বিশ্বনেতাদের সামনে শেনজেনের আধুনিক ও সুশৃঙ্খল চিত্র তুলে ধরতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page