1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে বাড়িটি কার, তা তিনি জানেন না। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি জোড়পুকুর এলাকার ওই বাড়িতে বসবাস করতেন। পরে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন মোজাম্মেল হক।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page