
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।
তিনি বলেন, দুপুর থেকে বাসটি সিরামিক্স রোডে দাঁড়ানো ছিল। রাতে দুর্বৃত্তরা এতে আগুন দেয়। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।