1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেফতার এক দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি বিজয়ের মাস উপলক্ষে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন ফ্যাসিবাদ মোকাবিলায় একই প্ল্যাটফর্মে আসছে বিএনপি, জামায়াত ও এনসিপি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচন করল টিপি-লিংক, চালু ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি গণহত্যার দায়ে আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাড়িটির নিচতলার একটি অংশে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেখানে আগুন জ্বলতে দেখা যায়। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িটি পুলিশি পাহারায় ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে দায়িত্বে থাকা সদস্যরা আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে খেয়াল করতে পারেননি।

ক্ষয়ক্ষতির বিষয়ে সিএমপি কমিশনার বলেন, আগুন লাগা অংশটি পরিত্যক্ত ছিল। সেখানে কিছু ভাঙা চেয়ার ও টেবিল রাখা ছিল। পুলিশের সদস্যরাই আগুন নেভাতে সক্ষম হন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রয়োজন হয়নি।

কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কমিশনার জানান, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page