1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি ইরানের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি, মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন, চালক-হেলপারকে উদ্ধার করল পুলিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক অনুশীলনের চূড়ান্ত মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যৌথ প্রশিক্ষণ মহড়ায় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে তিনি অনুশীলনস্থল ঘুরে দেখবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলেও জানান উপপ্রেস সচিব।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে।

এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page