1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয় দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নেতানিয়াহুর বৈঠক আজ রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের বাসে আগুন, পুড়েছে ১০টি আসন ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ও কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে পানির প্লাবন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূগর্ভস্থ একটি অবৈধ সোনার খনি পানিতে প্লাবিত হয়ে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো খনির ভেতরে আটকা রয়েছেন আরও ১৩ জন। তাঁদের উদ্ধারে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আবারও তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার একটি উন্মুক্ত সোনার খনির সুড়ঙ্গ সোমবারের প্রবল বৃষ্টিতে পানিতে ডুবে যায়। এতে ভূগর্ভের প্রায় ৩২৮ ফুট গভীরে মোট ২৬ জন শ্রমিক আটকা পড়েন।

পশ্চিম জাভা পুলিশের প্রধান হেংকি রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটির প্রবেশপথ অত্যন্ত সরু এবং বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে থাকায় সেখানে প্রবেশ করা বেশ কঠিন। এ ছাড়া পুরো সুড়ঙ্গ অন্ধকার থাকায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা খনির দুটি সুড়ঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে তল্লাশি চালাচ্ছেন। ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে খনিটির প্রায় ৩২৮ ফুট গভীরতা উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরে ও অবৈধভাবে খননকাজের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক খনিজ সম্পদ দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় এসব স্থানে কর্তৃপক্ষের নজরদারি চালানো কঠিন।

স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বোগোরেরই আরেকটি এলাকায় প্রায় ৩০টি অবৈধ সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এর আগে গত জানুয়ারিতে একই এলাকার অন্য একটি অবৈধ সোনার খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শ্রমিক নিহত হন।

ওই অঞ্চলে সোনা উত্তোলন কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রীয় খনি সংস্থা অ্যান্টাম জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। খনিটি তাদের কার্যক্রমের আওতাভুক্ত নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page